এইচএসসি ২০২৩ এর পরীক্ষার্থীদের শেষ মুহূর্তে করনীয়
১) হাতে এখনো যতোটা সময় আছে তার সঠিক ব্যবহার করতে হবে।(নিয়ম ও রুটিন করে পড়তে হবে।)
২) পরীক্ষা যেহেতু শর্ট সিলেবাসে অনুসারে হবে তাই প্রশ্নও শর্ট সিলেবাসের ভিতর থেকে আসবে তাই অকারনে দুশ্চিন্তা করার কোন মানে হয় না।
৩) এখন পর্যন্ত যা পরছো সেগুলোই নতুন করে ঝালিয়ে নাও নতুন করে নতুন অধ্যায় পড়ার দরকার নেই।
৪) পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক সপ্তাহ আগে সকল পড়া শেষ করে ফেলো শেষ ৬/৭ দিন সুধু বাংলা পড়ো।
৫) ভালো রেজাল্ট করতে, প্রথম পরীক্ষা ভালো হওয়ার বিকল্প নেই তাই বাংলা ভালোভাবে পড়ে নিও। বাংলা পরীক্ষা ভালো দিতে পারলে আত্নবিশ্বাস অনেক বেড়ে যাবে ফলে পরের পরীক্ষাগুলো আরো ভালো হবে।
৬)এখন যতোটা সম্ভব অনলাইন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কোন ধরনের গুজব (প্রশ্ন ফাঁস) এসবে কান দেওয়া চলবে না।
Tags:
প্রস্তুতি
