বিষয়ঃ বাংলা সাহিত্য (এইচএসসি)
✍️✍️ টপিকঃ প্রতিদান!🖊️🖍️
📛📛 কবি পরিচিতিঃ—
▪কবিঃ জসীমউদ্দিন
▪জীবনকালঃ [1903-1976]
▪জন্ম তারিখঃ ১লা জানুয়ারি
▪মৃত্যু তারিখঃ ১৪ই মার্চ
▪জন্ম স্থানঃ তাম্বুলখানা, ফরিদপুর
▪পৈতৃক নিবাসঃ গোবিন্দপুর, ফরিদপুর
▪মৃত্যু স্থানঃ ঢাকা
▪পিতাঃ আনসার উদ্দীন মোল্লা
▪মাতাঃ আমিনা খাতুন
▪উপাধিঃ °পল্লী কবি°
▪পেশাঃ কবি, অধ্যাপক (ঢাকা বিশ্ববিদ্যালয়)
✪ তার কবিতার প্রধান উপজীব্য – পল্লীজীবন
⊕ শিক্ষাজীবনঃ –
⇨ আইএ/বিএ – ফরিদপুর রাজেন্দ্র কলেজ
⇨ এমএ – কলিকাতা বিশ্ববিদ্যালয় (বাংলা ভাষা ও সাহিত্য)
✪ ছাত্রাবস্থায় রচিত কবিতা – °কবর°
⊕ বিখ্যাত কাব্যঃ নকসী কাঁথার মাঠ
✪ বিভিন্ন ভাষায় অনূদিত কাব্য – নকসী কাঁথার মাঠ
⊕ গ্রন্থঃ –
সোজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানখেত, রঙিলা নায়ের মাঝি।
⊕ ডি.লিট উপাধিঃ –
⇨ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (কলকাতা)
📛📛 মূলপাঠঃ—
▪কবিকে আঘাত করা হয়েছে – বুকে।
▪কবি ফুল মালঞ্চ গড়েছেন – রঙিন ফুলে।
▪কবি কাঁটার প্রতিদানে দান করেছেন – ফুল।
▪কবি ঘর ভাঙার প্রতিদানে – ঘর বেঁধে দিয়েছেন।
▪কবি কেঁদে বেড়িয়েছেন – পরকে আপন করতে।
▪কবি বিষে-ভরা বাণের প্রতিদানে দিয়েছেন – বুকভরা গান।
▪যে কবিকে বিবাগী করেছে কবি তাকে খুঁজে ফেরেন – পথে পথে।
📛 গুরুত্বপূর্ণ তথ্যাদিঃ—
01. °প্রতিদান° কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন?
উঃ ফুল।
02. নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান?
উঃ ঘর।
03. কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?
উঃ সুন্দর পৃথিবী নির্মাণের মানসে।
04. কবি পথে পথে ফিরছেন কেন?
উঃ অনিষ্টকারীর উপকারের জন্য।
05. পরকে কবি কি করতে চেয়েছেন?
উঃ আপন।
06. কবি কেঁদে বেড়ান কেন?
উঃ পরকে আপন করতে।
07. যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কি করেন?
উঃ দীঘল রজনী কাঁদেন।
08. কবি পথে পথে কাকে খুঁজে ফিরছেন?
উঃ যে কবিকে পথের বিবাগী করেছে।
09. °প্রতিদান° কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?
উঃ দীঘল।
10. কবি কেন দীঘল রজনী জেগেছেন?
উঃ মহৎ বলে।
11. °প্রতিদান° কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন?
উঃ ঘর ও কূল।
12. কবি কার জন্য কাঁদেন?
উঃ যে কবিকে আঘাত করেছে।
12. অনিষ্টকারীর দ্বারা কবি কোথায় আঘাত পেয়েছেন?
উঃ বুকে।
13. কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার কি করেন?
উঃ কাঁদেন।
14. আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে?
উঃ মানবপ্রেম।
15. °প্রতিদান° কবিতায় উল্লিখিত °বাণ° কেমন?
উঃ বিষ
