ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র,HSC suggestion humanity 2023

 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র

★ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র★

 ১ম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা


১/ইসলামের আর্বিভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল.?

=আরব বণিকদের।

২/"আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপাখ্যান"- এ উক্তিটি কোন ঐতিহাসিকের.?

=স্টেনলী লেনপুর।

৩/প্রাচ্যের হোমার কাকে বলা হয়.?

=ফেরদৌসি।

৪/ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা.?

=দ্রাবিড়।

৫/সুলতান মাহমুদ সোমনাথ মন্দির অভিযান করেন কত খ্রিষ্টাব্দে.?

=১০২৬।

৬/কত খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন.? 

=৭১২ 

৭/মুসলিমদের ভারত আগমনের পূর্বে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্টিত ছিল.?

=পাল।

৮/শাহনামা গ্রন্থের রচয়িতা কে.?

=আবুল কাশেম ফেরদৌসী। 

৯/মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিল.?

=দাহির 

১০/ক্ষত্রিয়দের পেশা কি ছিল?

=যুদ্ধ করা।

১১/সুলতাম মাহমুদ জাতিতে কি ছিলেন.?

=তুর্কি।

১২/কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নাম করণ করা হয়.?

=ভরত।

১৩/খলিফা ওয়ালিদের ইরাকের (পূর্বাঞ্চলীয়) শাসক কে ছিলেন.?

=হাজ্জাত বিন ইউসুফ। 

১৪/সিন্ধু রাজ দাহিরে রাজধানীর নাম কি ছিল.?

=আলোর।

১৫/সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কি ছিল.?

=জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুন্ঠন।

১৬/সিন্ধুর কোন বন্দের আরব জাহাজ গুলো লুন্ঠন হয়.?

=দেবল 

১৭/সিংহলরাজ উমাইয়া খলিফার নিকট কয়টি জাহাজ উপঢৌকন হিসেবে প্রেরণ করেন.?

=৮টি 

১৮/রাজা দাহিরে স্ত্রী নাম কি.?

=রানীবাঈ।

১৯/নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভারতের কোথায় অবশ্য.? 

=বিহার।

২০/সোমনাথ মন্দির কোথায় অবস্থিত.? 

=গুজরাট 

২১/"স্বর্গীয় বধু "মসজিদের নির্মাতা কে.?

=সুলতান মাহমুদ।

২২/গজনি বংশের প্রতিষ্ঠাতা কে.?

=সবুক্তগীন।

২৩/সেন বংশের শেষ রাজার নাম কি.?

=লক্ষ্মন সেন।

২৪/সুলতান মাহমুদ কত সালে জন্ম গ্রহন করেন.?

=৯৭১।

২৫/সুলতান মাহমুদের ভারতবর্ষে শেষ অভিযান কোনটি.?

=১০২৭ খ্রিষ্টাব্দে জাঠদের বিরুদ্ধে। 

২৬/সুলতান মাহমুদ নিজে সাম্রাজ্য ভুক্ত করেন কোন অঞ্চল কে.?

=পান্জাব।

২৭/সুলতান মাহমুদের প্রথম অভিযান কাদের বিরুদ্ধে.? 

=১০০০, খ্রিষ্টাব্দে খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলোর বিরুদ্ধে।

২৮/সুলতান মাহমুদ কোন অভিযানে ব্যর্থ হন.?

=কাশ্মীর।

২৯/গজনি কোথায় অবস্থিত.? 

=আফগানিস্তানে।

৩০/কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে.?

=আল বিরুনী।

৩১/তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়.?

=১১৯১।

Post a Comment

Previous Post Next Post